গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ডাক বিএনপি-র

    ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির ডাক বিএনপি-র

    0
    236
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এবার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির ডাক দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।

    ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির পর থেকেই উত্তাল বাংলাদেশ। এরমধ্যেই ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশের।  ইতিমধ্যে কলকাতা দখল, বাংলা-বিহার-ওড়িশা থেকে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত সীমানা বিস্তারের ডাক দিয়েছে বিএনপি। এবার ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলেছে বিএনপি।দলের স্থায়ী কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, সমস্যা হচ্ছে ভারতের মনটা অনেক ক্ষুদ্র। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে ভারত বিষিয়ে তুলেছে। প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র ভারতের তাদের বিরুদ্ধে। সবচেয়ে বড় রাষ্ট্র নেপাল পর্যন্ত তাদের বিরুদ্ধে। কারণ ভারত যে দাদাগিরি করে, প্রতিবেশীকে দমিয়ে রাখতে চায় এটা তো একবিংশ শতাব্দীর মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না, যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। যদি যুদ্ধ ভারত শুরু করে তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়েই শেষ হবে।

    প্রত্যেকটি বাংলাদেশের নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করতে হবে যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্রকে রাইফেল চালাতে জানতে হবে। সামান্য ফিল্ডক্রাফট মিলিটারি ট্রেনিং তাদের দেওয়া হবে। যাতে করে কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু নিয়ে তাকাতে না পারে।