
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে সব রাজনৈতিক দলকে এক সুরে কথা বলার জন্যে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে শরণার্থী সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
বিধানসভায় তিনি জানিয়েছেন, অনেকে পশ্চিমবঙ্গে আসতে চাইছেন ওপার থেকে। ,সেটা বিএসএফ দেখছে। রাজ্য প্রশাসন এই নিয়ে মন্তব্য করবে না। এই অবস্থায় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, কেউ যেন কোনও প্ররোচনায় পা না দেন। উস্কানিমূলক কথাও কেউ না বলেন। একইসঙ্গে সংবাদমাধ্যমের একাংশ এবং পরোক্ষভাবে বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, এটা উত্তরপ্রদেশ নয় যে সরকার সংবাদমাধ্যমকে ব্যান করবে।
কিন্তু আবেদন করবেন যথাযথ থাকুন। আর কিছু ফেক ভিডিও ভাইরাল করা হচ্ছে,সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।তাঁর মন্ত্যব ,একটা নির্দিষ্ট রাজনৈতিক দল করছে,এই নিয়ে অহেতুক রাজনীতি না করা উচিত।









