মাঠে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটারেরা

0
70
ছবি সৌজন্যে : এক্স

সমস্যা পুরোপুরি না মিটলেও ক্রিকেটের স্বার্থে শুক্রবার থেকে বিপিএলের ম্যাচ খেলতে রাজি হয়েছেন বাংলাদেশের ক্রিকেটারেরা।

বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দফতরে বিপিএল গভর্নিং কাউন্সিলের সচিব ইফতেকার রহমানের সঙ্গে সে দেশের ক্রিকেটারদের সংগঠন কোয়াব-র বৈঠকের পর এ ব্যাপারে সহমত হয়েছে দু’পক্ষ। যদিও বিসিবির অন্যতম ডিরেক্টর এম নাজমুল ইসলামকে নিয়ে দু’পক্ষই নিজেদের অবস্থানে অনড়। বৃহস্পতিবার বিপিএলের যে দু’টি ম্যাচ হওয়ার কথা ছিল, সেগুলি হবে শুক্রবার। শুক্রবারের ম্যাচগুলি হবে শনিবার। এক দিন করে সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারির পরিবর্তে ২০ জানুয়ারি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ফাইনালের দিন পরিবর্তন করা হয়নি। বৃহস্পতিবার রাতে রহমানের সঙ্গে বৈঠক করেন কোয়াব সভাপতি মহম্মদ মিঠুন এবং কয়েক জন্য সদস্য। তার আগে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করেন বিসিবির অন্যতম ডিরেক্টর রহমান। কোয়াবের সঙ্গে বৈঠকে খেলা শুরুর সিদ্ধান্ত হওয়ার পর তা ঘোষণা করা হয়েছে।