
মুর্শিদাবাদ সীমান্তে বিএসএফ জওয়ানকে অপহরণ করে বাংলাদেশে গাছে বেঁধে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এর সত্যতা যাচাই করেনি এস নিউজ।
জানা গিয়েছে শ্রী গণেশ নামে মালদহের নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য ওই জওয়ানকে বুধবার সকালে সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। পরে তাঁকে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। সেখানেই তাঁর ওপর অত্যাচার চলে বলে অভিযোগ। বিএসএফ সূত্রে খবর, মুর্শিদাবাদের সুতি সীমান্তে অনুপ্রবেশ রোখার দায়িত্ব ছিলেন গণেশ। সেই সময়েই তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। যদিও বাংলাদেশের তরফে দাবি ওই জওয়ান ছাগল চড়াতে বেরিয়ে জোহরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন।
সেই সময়েই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দারা তাঁকে ধরে বিজিবির হাতে তুলে দেন। এরপরেই ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে জওয়ান শ্রী গণেশকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।
