গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International  হাসিনার বক্তব্য পছন্দ নয়, ভারতকে বাংলাদেশ  

     হাসিনার বক্তব্য পছন্দ নয়, ভারতকে বাংলাদেশ  

    0
    119
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ। বিদেশসচিব বিক্রম মিশ্রিকে বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 
    সোমবার বিকেলে বাংলাদেশের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনেই সঙ্গে বৈঠক করেছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি। এরপরেই সাংবাদিক বৈঠকে বাংলাদেশের বিদেশসচিব মহম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে অনুরোধ আসার বিষয় আর এটি রাজনৈতিক সিদ্ধান্ত। সিদ্ধান্ত যখন হবে বিদেশমন্ত্রক তখন ব্যবস্থা নেবে।তবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে থাকাকালীন যে বক্তব্য রাখছেন বাংলদেশের সেটির উপর দৃষ্টি আকর্ষণ করেছে। রবিবারই শেখ হাসিনা বক্তৃতা দিয়েছেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার পছন্দ করছে না।তাঁর উপস্থিতি ভারত-বাংলাদেশ সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। ভারত-বাংলাদেশ সীমান্ত হত্যার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়েছেন বাংলাদেশের বিদেশসচিব। বলেছেন, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সংগতিপূর্ণ নয়। বাংলাদেশ বলেছে যে সীমান্ত হত্যা যেন শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়।