গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata জেনেভা কনভেনশন মানছেনা বাংলাদেশ

    জেনেভা কনভেনশন মানছেনা বাংলাদেশ

    0
    143
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাংলাদেশে মানবাধিকার রক্ষিত হচ্ছে না। জেনেভা কনভেনশনের কোনও আইন মানা হচ্ছে না। অভিযোগ করেছেন চিন্নয়কৃষ্ণ-র আইনজীবী রবীন্দ্র ঘোষ। তাঁর দাবি ইউনূস জমানায় বাংলাদেশে সাড়ে ৬ হাজারেরও বেশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে।

    তিনি আরও বলেছেন বিচার ছাড়াই বছরের পর বছর ধরে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে বন্দি রাখতে চাইছে ইউনূস সরকার। সন্ন্যাসীকে বন্দি রাখার ঘটনা প্রভাব ফেলেছে আন্তর্জাতিক মহলে। তিনি আরও জানিয়েছেন অসুস্থ না হলে ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণ-র হয়ে সওয়াল করবেন। যেতে না পারলে আইনজীবী ঠিক করে দেবেন। চিন্ময়কৃষ্ণর মুক্তির জন্য লড়াই চলবেই জানিয়েছেন রবীন্দ্র ঘোষ। বৃহস্পতিবার তাঁকে কলকাতার মন্দিরে নিয়ে এসেছেন ইসকন মন্দিরের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। আইনজীবী রবীন্দ্র ঘোষের পাশে রয়েছে ইসকন জানিয়েছেন রাধারমণ দাস।

    রবীন্দ্র ঘোষ জানিয়েছেন চিন্ময়কৃষ্ণর মুক্তির জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন। এরপর কলকাতা হাইকোর্টে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়েছে।