
ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাশকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে বলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সে দেশের অন্যতম প্রবীণ কবি ফরহাদ মজহার।
বৃহস্পতিবার ঢাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান এবং শিল্পী বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক করেছেন ড, মুহাম্মদ ইউনুস। সেখানেই সবার সামনে ফরহাদ মজহার জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উচিত অবিলম্বে ইসকনের চিন্ময়কৃষ্ণ দাশকে মুক্তি দেওয়া।কারণ তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ আনা হয়েছে তার প্রমান নেই। শুধু তাই নয় বাংলাদেশে মাজার ভাঙার যে অভিযোগ আনা হয়েছে , সেখানেও কোনও দোষীকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। সমাজকর্মী ফরহাদ মজহারের কথায়, তিনি নিজে চিন্ময়কৃষ্ণ দাশের সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাঁর কখনও মনে হয়নি তিনি বাংলাদেশের বিরুদ্ধে কিছু বলছেন। যে কোনও নাগরিকেরই তাঁর ধর্ম, তাঁর সংস্থা এবং তাঁর নিজের নিরাপত্তা নিয়মে সরব হওয়ার বা কথা বলার অধিকার আছে বলে বলেছেন কবি ফরহাদ মজহার। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকার সমালোচনা করেছেন।
তাঁর কথায়, সাম্প্রতিক সময়ে চিন্ময়কৃষ্ণ দাশের গ্রেফতারি কোনও অবস্থায় বর্তমান প্রশাসনের নিরপেক্ষতা পক্ষে সদর্থক বার্তা নয়।
