
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশি ভেরিফিকেশন, ঘোষণা করেছেন বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন , পাসপোর্ট পাওয়া নাগরিকদের অধিকার। কেউ চোর না ডাকাত, সেটা পুলিশ আলাদা ভাবে তদন্ত করবে।
সাধারণ মানুষের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার পদ্ধতি সরলীকরণ করার জন্যই এই সিদ্ধান্ত বলে দাবি করেছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান। উল্লেখ্য, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই পাসপোর্ট পাওযার জন্য পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেও এই নিয়ম চালু ছিল।
সম্প্রতি বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শেষের দিক থেকে ৭ অর্থাত্ ৯৭ তম স্থানে ছিল বাংলাদেশ। সেদেশের পাসপোর্ট থাকা ব্যক্তিরা ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় মাত্র ৪০টি দেশে ভ্রমণ করতে পারে।









