সংখ্যালঘু নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা 

0
151
ছবি সৌজন্যে : সংগৃহীত
বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
পাশাপাশি হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে সরকার। উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, ধর্ম-বর্ণ-জাতি-লিঙ্গ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাইছে মহম্মদ ইউনূস সরকার। সাম্প্রদায়িক হিংসার অভিযোগ গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করেছে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে পুলিশ। ঘটনাস্থলে বাহিনীও মোতায়েন করা হচ্ছে। পুলিশের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের ৪ অগাস্ট থেকে সাম্প্রদায়িক হামলার বিষয়ে যে ১ হাজার ৭৬৯ টি অভিযোগ মিলেছে, তার মধ্যে ৬২টি মামলা রুজু করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এই সব সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ তদন্তের পরে দাবি করেছে, বেশির ভাগ ক্ষেত্রে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হামলার ঘটনা হয়েছে।
পরিষদ দাবি করেছে, ২০২৪ সালের ৫ অগাস্ট, যে দিন হাসিনা ক্ষমতাচ্যুত হন, সে দিন সংখ্যালঘুদের উপর ১ হাজার ৪৫২টি হামলার ঘটনা হয়েছিল। কাউন্সিলের দাবি, তার আগের দিন, ৪ অগাস্ট ৬৫টি, ৬ অগাস্ট ৭০টি হামলার ঘটনা হয়েছে।