নির্বাচনের পরিস্থিতি নেই বাংলাদেশে: নাহিদ ইসলাম

0
166
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টি প্রধান নাহিদ ইসলাম। সম্প্রতি একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, গত সাত মাসে স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে পুলিশি ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা করা হয়েছিল।
কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। চলতি বছরের শেষ দিকে বা পরের বছরের মার্চের মধ্যেই নির্বাচনের সম্ভাবনার কথা সম্প্রতি জানিয়েছিলেন মহম্মদ ইউনসের প্রেস সচিব শফিকুল আলম। উল্লেখ্য, মাত্র সপ্তাহখানেক আগেই তৈরি হয়েছে নাহিদদের নতুন দল। নির্বাচনের সময় নিয়ে নাহিদ সন্দিহান হলেও তিনি দাবি করেছেন, যখনই ভোট হবে, জাতীয় নাগরিক পার্টি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত রয়েছে।