
বাংলাদেশে ওসমান হাদি খুনে ২ অভিযুক্তকে বনগাঁ সীমান্ত থেকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। জানা গিয়েছে ওসমান হাদিকে খুনের পর দুই অভিযুক্ত রাহুল ওরফে ফয়জাল করিম মাসুদ এবং আলমগির হোসেন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল। এরপর বিভিন্ন জায়গা ঘুরে এরাজ্যে আসে।
বনগাঁয় আশ্রয় নিয়েছিল ২ অভিযুক্ত। ফয়জাল বাংলাদেশের পটুয়াখালি এবং আলমগিরের বাড়ি ঢাকায়। শনিবার রাতে বাংলাদেশি অনুপ্রবেশকারী বনগাঁয় আশ্রয় নেওয়ার খবর পেয়ে হানা দেয় বেঙ্গল এসটিএফ। এরপর ২ অভিযুক্তকে ধরার পর বিষয়টি সামনে আসে। এঁদের বিরুদ্ধে বেআইনিভাবে ভারতে প্রবেশ সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
১২ ডিসেম্বর বাংলাদেশে গুলি করে খুন করা হয় ওসমান হাদিকে। এরপর থেকে বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয় বাংলাদেশের রাজনীতি।
