গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জামিন প্রাক্তন পোস্ট ম্যানের 

    পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জামিন প্রাক্তন পোস্ট ম্যানের 

    0
    159
    ছবি সৌজন্যে : নিজস্ব
    পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে জামিন পেয়েছেন পঞ্চসায়র ডাকঘরের প্রাক্তন পোস্ট ম্যান দীপক মণ্ডল। তাঁর বিরুদ্ধে ভুয়ো নথি তৈরিতে যুক্ত থাকার কোনও প্রমাণই দিতে পারেনি পুলিশ।
    সোমবার আদালতে শুনানি চলাকালীন ভুয়ো নথি তৈরিতে দীপক মণ্ডলের কোনও ভূমিকা নেই, এমনই দাবি করেছিল দীপক মণ্ডলের আইনজীবীর। ভুয়ো নথি দিয়ে তৈরির পাসপোর্ট বিভিন্ন জায়গায় পৌঁছে দিতেন দীপক। এরা সবাই জাল পাসপোর্ট-চক্রের সঙ্গে জড়িত, জামিনের বিরোধিতায় সওয়াল সরকারি আইনজীবীর। তবে দু’পক্ষের সওয়াল জবাবের পর আদালতের বিচারপতি দীপক মণ্ডলকে জামিন দেন। পাসপোর্ট জালিয়াতিতে তদন্ত প্রক্রিয়া চালু রয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
    তাঁর কথায়, পাসপোর্ট জালিয়াতির শিকড় কতদূর বিস্তৃত রয়েছে তা জানতে বদ্ধপরিকর রয়েছে পুলিশ ও প্রশাসন। পাশাপাশি এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাঁদেরও উপযুক্ত শাস্তি দেওয়া হবে।