
ঢাকায় ৩২ নম্বর ধানমন্ডির মুজিবের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া নিয়ে বাংলাদেশবাসীকে ভাঙার বদলে গড়ার উপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন বাংলাদেশে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বাংলাদেশের সাধারণ মানুষের উদ্দেশে উপদেষ্টা মাহফুজ আলম প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, গড়ার তাকত আছে ? ঘটনাচক্রে তিনি যখন ফেসবুক পোস্টে এ নিয়ে প্রশ্ন তোলেন, তখন ঢাকার ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে চড়াও হয়েছেন এক দল উন্মত্ত জনতা।
মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দফতরহীন উপদেষ্টা মাহফুজ। সোশ্যাল মিডিয়ায় তিনি বাংলাদেশবাসীকে স্মরণ করিয়ে দেন, ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে।
কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প ভাল ভবিষ্যতের ইঙ্গিতবহ না। শেখ মুজিবর রহমানের বাসভবন ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করেননি ইউনূস সরকারের উপদেষ্টা।
