বাংলাদেশবাসী অন্তবর্তী সরকারের বিদায়ের সিদ্ধান্ত নেবেন : ইউনূস

0
136
All are equal under the law Yunus of orthodox religionists
All are equal under the law Yunus of orthodox religionists

বাংলাদেশের মানুষ যেদিন চাইবেন, বিদায় নেবে বর্তমান অন্তবর্তী সরকার।জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূসের কথায়,  তিনি জাতীয় ঐক্যে বিশ্বাস করেন।এই জন্য সরকার কাজ করবে। কৃষির উন্নয়নে কাজ করবে সরকার। কৃষক যেন তাদের উৎপাদিত পণ্যের দ্যাম দাম পান তা নিশ্চিতে কাজ করবে। সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশন সংস্কার করা হবে। কমিশন যে কোনও সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখাও এই সরকারের লক্ষ্য।এই অন্তর্বর্তী সরকার কবে বিদায় নেবে, তা দেশের মানুষই ঠিক করবেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কবে দেশে আবারও নির্বাচন হবে তা একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত। ফলে সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলিকেই নিতে হবে।