ধর্ষণ রুখতে পর্ন সাইট বন্ধ বাংলাদেশে!

0
146
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ধর্ষণ রুখতে বাংলাদেশে সমস্ত পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছে মহম্মদ ইউনূসের প্রশাসন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা সম্পর্ক রয়েছে। সমাজে এর নেতিবাচক প্রভাব ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।এখানেও শেখ হাসিনার সরকারের দিকেই আঙুল তোলেন আইন উপদেষ্টা।
তিনি বলেছেন, গত বছরের ৫ অগাস্ট পর্যন্ত একাধিক নিষিদ্ধ ও বন্ধ হয়ে যাওয়া পর্ন সাইট বাংলাদেশে চালু ছিল। কিন্তু এবার সেগুলো পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হবে। জানা গিয়েছে, যখন এই ঘোষণা করা হচ্ছিল ততক্ষণেই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে পদক্ষেপ করা হয়ে গিয়েছে। ১৪ মার্চ থেকেই এই ধরনের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে।