গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International বাংলাদেশে জ্যান্ত জ্বালানো হচ্ছে : হাসিনা

    বাংলাদেশে জ্যান্ত জ্বালানো হচ্ছে : হাসিনা

    0
    60
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশে অকথ্য নির্যাতনের শিকার সংখ্যালঘুরা,নিজের দেশের সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে ফের সরব ক্ষমতাচ্যুত ও নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলছেন,বাংলাদেশ বরাবরের সম্প্রীতির দেশ।

    এই অরাজকতা বেশিদিন সহ্য করবে না দেশবাসী। এক অডিওবার্তায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলছেন, বাংলাদেশে আজ অমুসলিমদের অকত্য নির্যাতনের শিকার হতে হচ্ছে। সম্প্রতির বাংলাদেশে আজ সংখ্যালঘুদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার মতো অমানবিক ঘটনা ঘটছে। বাংলাদেশের মানুষ এসব সহ্য করবে না। একইসঙ্গে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন,বর্তমানে যারা বেআইনিভাবে দেশের ক্ষমতা দখল করে রেখেছে তাঁরা যেভাবে মানুষের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করছে সেটা বেদনাদায়ক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আশা, শীঘ্রই দেশে এই অন্ধকার কেটে গিয়ে আলোর দিশা মিলবে। এদিকে,শেখ হাসিনার অপসারণ চেয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, তা ক্রমশ মৌলবাদীদের আস্ফালন আর সংখ্যালঘুদের ত্রাসের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

    স্রেফ ধর্মাচরণের জন্য আক্রান্ত হতে হচ্ছে সংখ্যালঘুদের। যার উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। শুধু দীপু নন,  দু দিন আগে অমৃত মণ্ডল নামের আরও এক হিন্দু যুবককে পিটিয়ে মারা হয়েছে।এই অবস্থায় শেখ হাসিনা বলছেন, এই পরিস্থিতির জন্য দায়ী বাংলাদেশে বেআইনিভাবে ক্ষমতা দখল করে বসে থাকা ইউনুস সরকারের ব্যর্থ নীতি।