
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবেলায় প্রতিবেশী দেশ ভারত থেকে জ্বালানি আমদানি করার বিষয়ে দেশটিকে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল, সে বিষয়ে গ্রীন সিগন্যাল মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশেরপররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এদিকে, ভারতে গ্রেফতার হওয়া শরীফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো ভারতের কাছ থেকে কনস্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা।
তবে দ্রুতই অ্যাক্সেস পাবে, এমন আশা করছে সরকার। আর তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।ভিন্ন এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সাথে কথা হয়েছে।









