আলিপুর কোর্টে ‘বাংলাদেশ’ বিক্ষোভ আইনজীবীদের

0
233
ছবি সৌজন্যে : নিজস্ব
বাংলাদেশে আইনজীবীদের ওপর হামলা, ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে আইনি সহায়তার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন আলিপুর আদালতের আইনজীবীরা।
যদিও সবরকম হুমকি উপেক্ষা করেই বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ-র হয়ে সওয়াল করছেন সেদেশের বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। ওকালতনামা জমা না দেওয়ায় চিন্ময়কৃষ্ণের জামিনের মামলার শুনানি বুধবার খারিজ হয়েছে। এরপরেই হামলার মুখে পড়তে হয়েছে আইনজীবী রবীন্দ্র ঘোষকে। তারপরেও অবিচল রবীন্দ্র ঘোষ বৃহস্পতিবার ওকালতনামা নিয়ে আদালতে গিয়েছেন।
এই অবস্থায় বাংলাদেশে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের তরফে মিছিল করে বিক্ষোভ দেখিয়েছেন আইনজীবীরা। এখনই হামলা বন্ধ না হলে এই আন্দোলন দীর্ঘ হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।