
একাত্তরের যুদ্ধে ভারত শুধুমাত্র মিত্রদেশ ছিল। এর বেশি নয়। বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা পোস্টের পাল্টা জবাব এইভাবেই দিয়েছে ঢাকা।
নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তার পাল্টা জবাব দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। প্রধানমন্ত্রীর বার্তার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন, ১৬ ডিসেম্বর, ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। তাঁর মতে, মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেবল মিত্রদেশের। আসলে বাংলাদেশই ওই যুদ্ধে জয়লাভ করেছে। উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ভূমিকা, সাফল্যকে কুর্নিশ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক জয়ে যে বীর সৈনিকেরা বলিদান দিয়েছিলেন, তাঁদের সাহসকে আমরা সম্মান করি। ওঁদের নিঃস্বার্থ ত্যাগ আমাদের দেশকে সুরক্ষিত করেছে, গর্বিত করেছে।
ওঁদের অসাধারণ সাহসকে কুর্নিশ জানানোর দিন এটা। আগামী প্রজন্মকেও তা উদ্বুদ্ধ করবে।
