বাংলাদেশ : সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

0
33
ছবি সৌজন্যে : এক্স

বাংলাদেশে ভারতের হাই কমিশনারের দায়িত্ব নেওয়ার আগে দীনেশ ত্রিবেদী দেশের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করা, সীমান্ত নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক পর্যায়ে পারস্পরিক সম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত তথ্য অধিদপ্তর , এডিজিপিআই সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে জানিয়েছে,বাংলাদেশে ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই আলোচনায় ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা, সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। বলা হয়েছে, সাক্ষাৎটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরো জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষ করে সীমান্ত নিরাপত্তা সমন্বয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ। রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন , সিএএ এবং আসামের জাতীয় নাগরিক পঞ্জি , এনআরসি সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ আইনি ও প্রশাসনিক বিষয়। এ নিয়ে বাংলাদেশের মন্তব্য করার কোনো সুযোগ নেই। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বা জোরপূর্বক প্রবেশের যেকোনো চেষ্টা ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ,বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।