বাল্যবন্ধুই ষড়যন্ত্রকারী, ধরতে ইন্টারপোলের সঙ্গে কথা – ঢাকার গোয়েন্দা প্রধান

0
261
BALYABANDHU E SAROJANTROKARI DHARTE INTERPOLER SONGE KOTHA HARUN OR RASHID
BALYABANDHU E SAROJANTROKARI DHARTE INTERPOLER SONGE KOTHA HARUN OR RASHID
বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমকে খুনের ঘটনায় ষড়যন্ত্রকারী তাঁরই বাল্যবন্ধু আখতারুজ্জামান। বাংলাদেশে বসেই খুনের ছক কষা হয়েছিল।
কলকাতায় পৌঁছে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন অর রশিদ মিন্টো। আখতারুজ্জামান এই পরিকল্পনার মাস্টারমাইন্ড এবং মদতদাতা। এখান থেকে ১০ তারিখ চলে যায় সে। বাংলাদেশ থেকে দিল্লি, দিল্লি থেকে কাঠমান্ডু হয়ে দুবাই গিয়ে সেখান থেকে আমেরিকা চলে যান তিনি। আখতারুজ্জামানকে কিভাবে হাতে পাওয়া যায় তার জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আনোয়ারের খুনিদের গ্রেফতার করা হলেও এখনও পর্যন্ত দেহাংশ মেলেনি। রবিবারও ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি চলছে। সেই আবহেই কলকাতায় এসে সাংসদ খুন নিয়ে তথ্য দিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান। রবিবার সকালে কলকাতা বিমানবন্দরে নামে বাংলাদেশের গোয়েন্দা প্রাধন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের আধিকারিকরা। পশ্চিমবঙ্গের সিআইডি আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তাঁরা। বিমানবন্দরেই তিনি জানিয়েছেন এই অপরাধের ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশেই। তিনি আরও জানিয়েছেন অভিযুক্তরা কোথায় কোথায় গিয়েছিলেন সেই তথ্য যাচাই করে দেখবেন।