বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে

0
89
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ,বিসিবি এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার,আইসিসি দড়ি টানাটানি অব্যাহত। আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশকে ভারতে এসেই খেলতে হবে।

বাংলাদেশ বোর্ড এই দাবি উড়িয়ে দিয়ে বলছে, এই খবর অসত্য।উল্লেখ্য,মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিল তারা। সেই অনুরোধ মানতে রাজি নয় জয় শাহের আইসিসি। দু’পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া নতুন জটিলতা মেটার কোনও ইঙ্গিত এখনও পাওয়া যায়নি।এদিকে,ভারত থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার দাবি আইসিসি খারিজ করে দিচ্ছে জানতে পেরেই নতুন করে সক্রিয় বিসিবি।