গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Malda বিএসএফের পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে পাচার, গ্রেফতার ৩

    বিএসএফের পোশাক পরে, খেলনা বন্দুক নিয়ে পাচার, গ্রেফতার ৩

    0
    216
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিএসএফের পোশাক পরে হাতে খেলনা বন্দুক নিয়ে বাংলাদেশে গরুপাচারের পরিকল্পনা ভেস্তে দিয়েছে দিয়েছে বিএসএফই। জানা গিয়েছে মালদার হবিবপুরে পান্নাপুর সীমান্তে খেলনা বন্দুক সহ ধারালো অস্ত্র নিয়ে বিএসএফের পোশাক পরে সীমান্তে জড়ো হয়েছিল ৫-৬জন পাচারকারী।
    কিন্তু বিএসএফের নজর এড়িয়ে পাচারের চেষ্টার আগেই ব্যর্থ করেন বিএসএফ জওয়ানরা। খেলনা বন্দুক দেখিয়ে বিএসএফ জওয়ানদের ভয় দেখানোর চেষ্টাও করে পাচারকারীরা। এরপর তাড়া করে ৩ পাচারকারীকে ধরে ফেলে জওয়ানরা। উদ্ধার করা হয়েছে ৪টি গরুকে।
    ৩ পাচারকারির কাছ থেকে দুটি ভোজালি, একটি খেলনা বন্দুকও উদ্ধার করেছে বিএসএফ। এরপর তিন পাচারকারীকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।