গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ত্রিপাক্ষিক বৈঠকের টেবিলে বাংলাদেশ, পাকিস্তান, চিন

    ত্রিপাক্ষিক বৈঠকের টেবিলে বাংলাদেশ, পাকিস্তান, চিন

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    চিনের দক্ষিণ ইউনান প্রদেশের কুনমিংয়ে প্রথমবার চিন, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে। মূলত চিনের উদ্যোগেই এক হয়েছিল তিন দেশ। সূত্রে খবর, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে একে অপরের হাত ধরা নিয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে।
    ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে যে বেজিং, ঢাকা আর ইসলামাবাদ হাতে হাত মিলিয়ে কাজ করবে, তেমনটাই অঙ্গীকার করা হয়েছে আলোচনায়। পরে চিনের বিদেশ মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ এবং পাকিস্তান উভয়ই চিনের ভাল প্রতিবেশী, ভাল বন্ধু।
    বেজিং আরও জানিয়েছে, বৈঠকে চিন-পাকিস্তান-বাংলাদেশ ত্রিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছে। আগামীতে এই আলোচনাকে বাস্তব রূপ দিতে তারা বদ্ধপরিকর। বৈঠকে ছিলেন চিনের উপ বিদেশমন্ত্রী সান ওয়েইডং, পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী এবং বাংলাদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিক।