ভারতের থেকে কম শুল্ক দেবে বাংলাদেশ-পাকিস্তান!

0
261
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
পাকিস্তানকে ১৫, বাংলাদেশকে ২০ আর ভারতকে ২৫ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে, তবে একা ভারতের ঘাড়ে নয়, একসঙ্গে একাধিকে দেশের ওপরেই নেমে এসেছে আমেরিকার শুল্কের খাঁড়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগজিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন।
কোনও দেশের ওপরে ১০ শতাংশ, কোনও দেশের ওপর আবার ৪১ শতাংশ, বিভিন্ন হারে শুল্ক চাপিয়েছেন তিনি। পড়শি দেশ কানাডার ওপরে শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করে দিয়েছেন। কানাডা বেআইনি মাদক কারবার প্রতিরোধে ব্যর্থ হয়েছে বলেই নাকি এই অতিরিক্ত শুল্কের কোপ। আমেরিকার সবচেয়ে বেশি শুল্ক চাপিয়েছে সিরিয়ার ওপর।
৪১ শতাংশ শুল্ক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক দিতে হবে ব্রাজিল ইংল্যান্ড এবং ফকল্যান্ড আইল্যান্ডকে। ইউরোপীয় ইউনিয়নকে আপাতত শুল্কে অনেক ছাড় দেওয়া হয়েছে। যে পণ্যগুলির ওপরে ১৫ শতাংশের বেশি কর বসে, সেগুলিকে ট্যারিফ থেকে ছাড় দেওয়া হয়েছে।