
বাংলাদেশের রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে না। এই দাবিতে এবার আর এন টেগোর হাসপাতালে বিক্ষোভ দেখালো স্যালুট তিরঙ্গা নামে এক সংগঠন। এরআগে অ্যাপোলো হাসপাতালে একইভাবে বিক্ষোভ দেখিয়েছিল সংগঠনটি।
যেভাবে বাংলাদেশে সনাতনীদের ওপর আক্রমণ বাড়ছে। একইসঙ্গে ভারত বিদ্বেষী কথাবার্তা, উস্কানিমূলক মন্তব্য প্রায় রোজই কোনও না কোন প্রাক্তন সেনাকর্তা নেতাদের মুখ থেকে বেরোচ্ছে। এ দেশ থেকে চিকিৎসা পরিষেবা নিয়ে বাংলাদেশে ফিরে ভারত বিরোধী কথাবার্তা বলবে এটা চলতে দেওয়া যাবে না।
হাসপাতাল কর্তপক্ষকে ডেপুটেশন দেওয়ার পরেও ফের যদি বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া বন্ধ না হয়, তাহলে আন্দোলন বড় হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্যালুট তিরঙ্গার সদস্যরা।
