তিস্তা প্রকল্প করুক ভারত : হাসিনা 

0
198
Let India do the Teesta project  Hasina
Let India do the Teesta project Hasina

তিনি চান তিস্তা প্রকল্প ভারত করুক। চিন থেকে ফিরে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে সেই সঙ্গে জানাতে ভোলেননি, চিনের তরফ থেকেও যথেষ্ট আগ্রহ নিয়ে তিস্তা প্রকল্পে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথায়, তিস্তা প্রকল্প তাদের করতে হবে।এই নিয়ে চিন-ভারত দুই দেশই বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল। এরই মধ্যে চিন সমীক্ষা করেছে। ভারতও সমীক্ষা করবে। দু’দেশের সম্ভাব্যতা যাচাই শেষে বাংলাদেশের জন্য যেটা যুক্তিযুক্ত হবে, তারা সেটাই নেবেন।এরপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তবে তিনি এখানে বেশি প্রাধান্য দেবেন যে, এটা ভারত করুক। কারণ তিস্তার জল ভারত আটকে রেখেছে। তাদের কাছ থেকে যদি আদায় করতে হয়, তাহলে এই প্রকল্পের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে যখন যা প্রয়োজন দেবে। এটাই তো কূটনীতি। এরমধ্যে কোনও রাগারাগির ব্যাপার নেই।পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের দক্ষিণে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার জন্য চিনকে আহ্বান করা হয়েছে। তারা পরিকাঠামো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবে। আপাতত বাংলাদেশ-চিন মৈত্রী সেতু তৈরি করবে বেজিং।