গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International হাসিনার বিরুদ্ধে রায়ের দিন লকডাউনের ডাক আওয়ামি লিগ-র

    হাসিনার বিরুদ্ধে রায়ের দিন লকডাউনের ডাক আওয়ামি লিগ-র

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রায় ঘোষণা হবে আগামী সপ্তাহেই। ১৩ নভেম্বর বৃহস্পতিবার শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা হবে।

    ওই দিনই ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছে শেখ হাসিনার দল আওয়ামী লিগ। তার আগে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে পুলিশও। এমনটাই খবর। শনিবার প্রায় ৭ হাজার পুলিশকর্মীকে নিয়ে ঢাকার ১৪২টি এলাকার মহড়া চলেছে।

    মহড়া চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সরকারি বাসভবনের সামনেও। আগামী সপ্তাহে কোনও গোলমালের পরিস্থিতি তৈরি হলে তা প্রতিহত করতেই এই প্রস্তুতি চলেছে ঢাকা মহানগর পুলিশের।