গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk বাংলাদেশে অশান্তি অব্যাহত, ৩ দিনে নিহত ২৩২ জন

    বাংলাদেশে অশান্তি অব্যাহত, ৩ দিনে নিহত ২৩২ জন

    0
    157
    bangladesh e 3 din e nihoto 232
    bangladesh e 3 din e nihoto 232
    প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পরে নতুন করে শুরু হওয়া অশান্তিতে শেষ তিনদিনে বাংলাদেশে আরও ২৩২জনের মৃত্যু হয়েছে।
    কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরু হওয়ার অশান্তিতে দেশে প্রায় ৫৬০ জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী পদ থেকে হাসিনার ইস্তফা এবং দেশত্যাগের পর থেকেই একপ্রস্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। গাজিপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় জেলের পর গাজিপুর জেলার জেলেও অস্থিরতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সেখানে উত্তেজনা ও বিক্ষোভ শুরু করেছেন বন্দীরা। গুলি চালানোরও অভিযোগ উঠেছে। উল্লেখ্য, ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন জায়গার থানাগুলিতে হামলা চলেছে। মিরপুর মডেল থানা, বাড্ডা, মহম্মদপুর, যাত্রাবাড়ি, ভাটারা-সহ ঢাকা শহরে একাধিক থানায় হামলা চালানো হয়েছে। খুন হয়েছেন বেশ কিছু পুলিশকর্মী এবং ক্ষমতাচ্যুত শাসক আওয়ামী লীগের সমর্থক। গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার-সহ কয়েকটি জেল পালানোর সময় কারারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন বেশ কিছু বন্দিও। অন্যদিকে, বৃহস্পতিবার ব্যাঙ্ক থেকে নগদে একসঙ্গে ১ লক্ষের বেশি টাকা তোলা যাবে না। বুধবার রাতে এমনই নির্দেশিকা জারি করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক।