সংখ্যালঘু পরিস্থিতিতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের

0
110
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল-র সাম্প্রতিক মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। তার এই বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করেছে ঢাকা।
বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম রবিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন। বিবৃতিতে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা।
বিবৃতিতে বলা হয়, ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করেছে। বাংলাদেশ সরকার স্পষ্টভাবে যেকোনো ভুল, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রত্যাখ্যান করে, যা দেশের বাস্তব পরিস্থিতিকে বিকৃতভাবে তুলে ধরে।