গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ধর্ষণ,প্রতিবাদে পথে পড়ুয়ারা

    বাংলাদেশে ধর্ষণ,প্রতিবাদে পথে পড়ুয়ারা

    0
    100
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    বাংলাদেশজুড়ে দিন দিন বাড়ছে ধর্ষণ, যৌন নির্যাতনের ঘটনা। যার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। গত সপ্তাহেই ধর্ষণের শিকার হয় ৮ বছরের এক শিশুকন্যা। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। এই নারকীয় ঘটনায় ছাত্রদের প্রতিবাদে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার ঢাকায় সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

    উঠছে উই ওয়ান্ট জাস্টিস, ধর্ষকদের ফাঁসি চাই স্লোগান। জানা গিয়েছে, ঢাকার শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় সকাল-সন্ধ্যা অবস্থান কর্মসূচি পালন করছেন পড়ুয়ারা। বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়।

    কর্মসূচিতে ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। আয়োজকেরা বলছেন, দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে ও দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবিতে সকল কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে।