
শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর জন্য ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
এইকথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সরাসরি উল্লেখ করেননি তিনি। তবে জুলাই-অগাস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ে পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেছেন, জুলাই-অগাস্ট মাসে গণহত্যা চালিয়ে যাঁরা পালিয়ে রয়েছেন, তাঁদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করা হবে। ইন্টারপোলের মাধ্যমে নোটিস জারি করার অর্থ, ইন্টারপোলের সদস্য প্রতিটি রাষ্ট্রকে সতর্ক করে দেওয়া। পলাতক কোনও অভিযুক্তকে গ্রেফতার করে দেশে ফেরানোর জন্য রেড কর্নার নোটিস জারি করা হয়েছে।
ইন্টারপোল রেড কর্নার নোটিস জারি করলে সদস্য রাষ্ট্রগুলির তদন্তকারী সংস্থা নিজ নিজ দেশে অভিযুক্তের খোঁজ চালায়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রুজু হয়েছে।
ছবি সৌজন্য: এক্স
