সন্তান নিয়ে ঘরবন্দি পরীমণি

0
245
Parimani is under house arrest with her child
Parimani is under house arrest with her child

বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন হঠাৎই পরিবর্তন হয়েছে, হাসিনা হঠাও অভিযান। তার পর সারা দেশজুড়ে উন্মত্ত জনতার উল্লাস। এমন পরিস্থিতিতে সন্তানদের নিয়ে কার্যত ঘরবন্দি দশা বিখ্যাত অভিনেত্রী পরীমণির।

বারান্দাতেও নাকি যেতে পারছেন না। দমবন্ধ হয়ে আসছে, এমনটাই জানিয়েছেন তিনি। বস্তুতঃ বাংলাদেশের ছাত্র আন্দোলন ও অশান্ত পরিবেশ নিয়ে গত কয়েকদিন ধরেই মতামত জানাচ্ছেন অভিনেত্রী পরীমণি। ওপার বাংলার এই উত্তপ্ত পরিস্থিতির সঙ্গে নিজের জেলবন্দির সময় ও জীবনের নানা ঝড়ের প্রসঙ্গও টেনেছেন তিনি। উল্লেখ্য তিন বছর আগে ২০২১ সালের ৫ আগস্টই মাদক মামলায় জড়িয়ে হাজতবাস হয়েছিল বাংলাদেশের বিতর্কিত অভিনেত্রীর। সেই কথা স্মরণ করিয়ে ফেসবুকে পরীমণি লিখেছেন,তিন বছর আগে এই ৫ আগষ্ট যে ভাবে তাঁর স্বাধীনতা কেড়ে নিয়েছিলো,প্রকৃতি হিসেব রাখে মা।এর পরের পোস্টে অবশ্য শান্তি কামনা করেছেন পরীমণি। অভিনেত্রী লিখেছেন,শান্তি চাই। লুটপাট, থানা আক্রমণ, প্রতিহিংসা চাই না। আমরা সংযত হই, দায়িত্ববান হই। প্রিয় বাংলাদেশে আর রক্তপাত চাই না। এবারের পোস্টে সূরা হুদের বক্তব্য শেয়ার করে বাংলাদেশি নায়িকা লিখেছেন,সংযত হওয়া জরুরি। শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গড়ে সেনা। তবে আন্দোলনরত ছাত্ররা সাফ জানিয়েছিলেন, দেশে সেনাশাসন মানবেন না। সেনা সমর্থিত সরকারকে মানবেন না। প্রয়োজনে ফের রাস্তায় নামবেন। দীর্ঘ আলোচনার পর তাঁদের দাবিই মেনে নিয়েছে সেনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। উল্লেখ্য, হাসিনা জমানায় শ্রম আইন লঙ্ঘনের মামলায় বাংলাদেশের তৎকালীন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনুস-সহ চারজনকে ছ’মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।