
পুজোর মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যাওয়ার মধ্যেই বিক্ষোভ হয়েছে ঢাকায়।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন, তিনি এমন একটি দেশ গড়তে চান, যা নিয়ে বিশ্বের সামনে গর্ব করা যায়। তাঁরা এমন সমাজ চান না যেখানে সেনাবাহিনী, পুলিশ দিয়ে উৎসব পালন করতে হবে। এই সরকার এমন বাংলাদেশে গঠন করতে চায় যেখানে সব সম্প্রদায় এবং নাগরিকের সমান অধিকার থাকবে।এরমধ্যেই রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।
দলের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, দেশে ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী-জঙ্গিবাদী ও সাম্প্রদায়িক রাজনৈতিক প্রাদুর্ভাব, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা অসহনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জনজীবনে ব্যাপক সংকটের দায়ে ইনসানিয়াত বিপ্লব অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে।
ছবি সৌজন্যে : নিজস্ব







