নুসরাত ফারিয়া জেলে,এবার নজরে ফেরদৌস 

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বৈষম্যবিরোধী আন্দোলনে বাংলাদেশের রাজধানী ঢাকার ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় সেদেশের বিখ্যাত নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দিয়েছে।

একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়েছে। উল্লেখ্য এর আগে বঙ্গবন্ধু -র বায়োপিকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এখন বলা হচ্ছে,অভিনয় দোষের নয়। তবে তিনি যে বক্তব্য রেখেছেন সেটা ঠিক না। তিনি বলেছেন, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনা আছে। অভিযোগ,এ ধরনের বক্তব্য দিয়ে শেখ হাসিনাকে খুশি করছেন নুসরাত ফারিয়া।এর আগে, রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।নায়িকার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা রয়েছে।মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আসামি নুসরাত ফারিয়ার জামিনের বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এ মামলায় নুসরাত এজাহারে উল্লেখিত আসামি। থাইল্যান্ড পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে বিখ্যাত নুসরাত ফারিয়াকে আটক করা হয়। বলা হচ্ছে,আরেকজন বিখ্যাত নায়ক ফেরদৌসকে খোঁজা হচ্ছে। ফ্যাসিস্টরা দেশের নায়ক, নায়িকা, ফুটবলার, ক্রিকেটারদের পিকআপ করে। ওরাও ফ্যাসিস্টদের লোভে সরকারের আনুকূল্য পাওয়ার জন্য তাদের সহযোগী করে। এবার আসামি নুসরাত বাংলাদেশের প্রাক্তন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অবলম্বন করে সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছে।

হত্যাচেষ্টার ওই মামলায় আসামি করা হয়েছে,বাংলাদেশের নায়ক নায়িকা অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। তা ছাড়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চার শজনকে ওই মামলায় আসামি করা হয়েছে।