গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment গৃহকর্মীকে মেরেছেন পরীমনি ?

    গৃহকর্মীকে মেরেছেন পরীমনি ?

    0
    105
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি ফের আলোচনায়।গৃহকর্মীকে মারধরের অভিযোগে থানায় জিডি হয়েছে নায়িকার নামে।জানা গেছে, এক বছরের কন্যাসন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধর করেছেন পরীমনি।

    এ ঘটনায় পিংকি আক্তার নামের ওই গৃহকর্মী ঢাকার ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি বা,জিডি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ঢাকার ভাটারা থানা পুলিশ।আর বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোপের মুখে পড়েছেন নায়িকা। এদিকে বিতর্কিত এ ঘটনাটি নিয়ে রাতেই ফেসবুকে লাইভে আসেন পরীমনি।জানিয়েছেন,তার হাতে সব প্রমাণ আছে।কিন্তু তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় দিতে চাইচ্ছেন না। সেই সঙ্গে মিডিয়া ট্রায়াল বন্ধ করারও আহ্বান জানিয়েছেন পরীমনি।ফেসবুক লাইভের শুরুতেই পরীমনিকে বলতে শোনা গিয়েছে, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন,কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে।বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম।মাদার্স ডে, ফাদার্স ডে যা–ই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি না আসলে,.সে দাবি করতেই পারে গৃহকর্মী হিসেবে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন জানিয়ে অভিনেত্রী বলেছেন,তাঁর হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাইছেন না, কারণ তিনি আইনের ওপর শ্রদ্ধাশীল।

    ফেসবুক লাইভের বেশির ভাগ সময় ধরে সোশ্যাল মিডিয়ায় আসা খবর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে যেভাবে খবর প্রকাশ করেছে,এতে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলেও অভিযোগ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি।