তলবে ঢাকায় বাংলাদেশি রাষ্ট্রদূত

0
85
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

ভারতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে দিল্লি থেকে ঢাকায় ডেকে পাঠিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। সোমবার বেশি রাতের দিকে দিল্লি থেকে ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

কী কারণে তাঁকে হঠাৎ ডেকে পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, ভারত-বাংলাদেশ সম্পর্কের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই দিল্লি থেকে জরুরি ভিত্তিতে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে তাঁকে। শেখ হাসিনাকে কেন্দ্র করে গত এক বছর ধরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে।

সেই টানাপড়েন আরও বৃদ্ধি পেয়েছে গত দু’সপ্তাহে। বাংলাদেশের এক শ্রেণির নেতাদের ভারতবিরোধী মন্তব্যকে কেন্দ্র করে চাপানউতর বৃদ্ধি পেতে শুরু করে। এরই মাঝে সোমবার হঠাৎ জরুরি ভিত্তিতে দিল্লি থেকে ঢাকায় ডেকে পাঠানো হয় বাংলাদেশি হাইকমিশনারকে।