গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Jalpaiguri শিলিগুড়ির সেনা ছাউনিতে বাংলাদেশি গ্রেফতার

    শিলিগুড়ির সেনা ছাউনিতে বাংলাদেশি গ্রেফতার

    0
    474
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বাগডোগরার ব্যাঙডুবি সেনা ছাউনি থেকে বাংলাদেশিকে গ্রেফতারের ঘটনায় শোরগোল পড়ে। নন্দ মণ্ডল নামে ওই বাংলাদেশি শ্রমিকের ছদ্মবেশে সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।
    সন্দেহ হওয়ায় তাঁকে আটক করেন সেনাকর্মীরা। এরপর দফায় দফায় জেরায় অসঙ্গতি মেলায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরেই নন্দ মণ্ডলকে গ্রেফতার করে শিলিগুড়ির বাগডোগরা থানা। শ্রমিকের ছদ্মবেশে গুপ্তচরবৃত্তি নাকি নাশকতার কোনও পরিকল্পনা ছিল নন্দ মণ্ডলের পুরোটাই খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। জেরায় নন্দ মণ্ডল স্বীকার করেছেন তিনি বাংলাদেশের নাগরিক।
    ২১ অক্টোবর ২০২৫ সাল থেকে ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।