
ভারতে অনুপ্রবেশের চেষ্টা ঘিরে ধুন্ধুমার মালদহের শুকদেবপুর। শনিবার সকালে শুকদেব পুরে কাঁটাতারবিহীন প্রায় দেড় কিলোমিটার অংশ জমায়েত করে বাংলাদেশিরা।
এরপর সেখান দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতেই বাধা দেয় শুকদেবপুরের বাসিন্দারা। এরপরেই বিজিপির মদতে হামলা চালায় বাংলাদেশিরা। ওপার থেকে বিএসএফকে লক্ষ্য করে বোমা, পাথর ছোড়া হয়। পাল্টা পাথর ছোঁড়ে শুকদেবপুরের বাসিন্দারা। দুই বিএসএফ জওয়ান সহ ৩ জন আহত হন। হাতে কাটারি, লাঠি নিয়ে তেড়ে যায় অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের দিকে। তাদের সঙ্গে ছিলেন বিএসএফ জওয়ানরা। এরপরেই কার্যত রণে ভঙ্গ দেন বাংলাদেশি নাগরিকরা। স্থানীয়দের দাবি সীমান্ত লাগেগয়া অংশে গম চাষ করেছিলেন।
বাংলাদেশের দুষ্কৃতীরা সেই ফসল কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় বিএসএফ।
