গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Jalpaiguri পানিট্যাঙ্কিতে ধৃত বাংলাদেশি, দিনহাটায় ৫ কেজি সোনা 

    পানিট্যাঙ্কিতে ধৃত বাংলাদেশি, দিনহাটায় ৫ কেজি সোনা 

    0
    389
    ছবি সৌজন্যে : নিজস্ব
    এসএসবি-র অভিযানে ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি যুবক। রবিবার রাতে গোপন সূত্রের পাওয়া খবর এর ভিত্তিতে অভিযান চালিয়ে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়ান  পানিট্যাঙ্কিতে ওই বাংলাদেশি নাগরিককে আটক করে।ধৃত মহৎ চন্দ্র, বয়স ৩৯ বছর।
    তাঁর বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও এলাকায়। ধৃত মহৎ চন্দ্রের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পত্র। এসএসবি-র ৪১ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে, ধৃত মহৎ চন্দ্র ২ মাস আগে ভারত-বাংলাদেশ সীমান্তের পঞ্চগড় এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করে। ধৃত বর্তমানে শিলিগুড়ির খড়িবাড়ি থানার অন্তর্গত পানিট্যাঙ্কি এলাকাতে রাজমিস্ত্রির কাজ করত। এদিকে, দিনহাটা সীমান্তে পাচারের সময় প্রায় ৫ কেজি সোনা চোরাচালানকারীদের কাছ থেকে উদ্ধার করেছে ১৩৮ ব্যাটালিয়ন বিএসএফ।
    বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ের পক্ষ থেকে একপ্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় দিনহাটার সীমান্ত গ্রাম চৌধুরী হাটের ঝিকড়ি সীমান্তে রবিবার রাতে পাচারের সময় প্রায় পাঁচ কেজি ১৭ গ্রাম ওজনের ৪৩ টি সোনার বার বিএসএফ-র হাতে ধরা পড়ে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।