ত্রিপুরার ধানক্ষেতে পড়ে বাংলাদেশি ড্রোন

0
105
ছবি সৌজন্যে : এক্স
ত্রিপুরার দক্ষিণ ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার থেকে প্রায় ৩০০ মিটার দূরে ধানখেতের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে উন্নতমানের বাংলাদেশি ড্রোন। যার পরেই চারিদিকে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, পুলিসের এক কনস্টেবল ওই ড্রোনটি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি বেলোনিয়া থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশের এক বিশাল বাহিনী।
সংবেদনশীল সীমান্ত এলাকায় কীভাবে ওই ড্রোন এসেছে, কী কারণে ওই ড্রোন ওড়ানো হয়েছে, কোন পথে সেটি এসেছে-সেই সব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ওই ড্রোনটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। বেশিরভাগ এলাকাই কাঁটাতার দিয়ে ঘেরা। কিছু অংশ এখনও কাঁটাতারের বাইরে।