বিএসএফের সহায়তা, মৃত মায়ের মুখ দেখলেন বাংলাদেশবাসী মেয়ে

0
230
ছবি সৌজন্যে : নিজস্ব

ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির মধ্যেই মৃত মায়ের মুখটা শেষবার দেখতে পারলেন বাংলাদেশের বাসিন্দা মেয়ে। সীমান্তে এক অন্য নজির তৈরি করেছে বিজিবি এবং বিএসএফ। তৈরি হয়েছে মানবতার এক অনন্য দৃষ্টান্ত।

ইউনূস সরকারের আমলে একাধিক ইস্যুতে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়েছে অনেক ক্ষেত্রেও সীমান্তেও পড়েছে সেই প্রভাব। এই পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসকারী মেয়ে অনিশ্চয়তায় ছিলেন ভারতে বসবাসকারী মৃত মায়ের মুখটা একবার হলেও দেখতে পারবেন কিনা। কিন্তু শেষমেশ সেই আশা পূর্ণ করেছে বিএসএফ। নদিয়ার হৃদয়পুর গ্রামের বাসিন্দা বছর ৬৫-র জাহানারা বেগম দীর্ঘদিন অসুস্থ ছিলেন। শুক্রবার নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। জাহানারা বেগমের তিন ছেলে, দুই মেয়ে। তাদের এক মেয়ের বিয়ে হয়েছে বাংলাদেশের চুয়াডাঙার আনন্দবাস গ্রামে। মৃত মাকে শেষদেখা দেখতে বিজিবি-র কাছে আবেদন করেন তিনি। এরপর বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করে।

এরপরেই বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১০৫-র কাছে জিরো পয়েন্টে জাহানার বেগমের মরদেহ আনা হয়। সেখানেই মৃত মাকে শেষ দেখা দেখতে আসেন মেয়ে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মেয়ে। এজন্য বিএসএফকে ধন্যবাদ জানিয়েছেন জাহানারা বেগমের মেয়ে।