
সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে ফের গ্রেফতার এক বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের জলঙ্গি থানার সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে বিএসএফ।
সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সফিকুল মণ্ডল। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বলে জানিয়েছে বিএসএফ। এদেশে আসার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সফিকুল। তাকে বিএসএফ কর্মীরা জিজ্ঞাসাবাদ করতেই আসল সত্য সামনে চলে আসে।
ধৃত ব্যক্তিকে জলঙ্গি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করে জলঙ্গি থানার পুলিশ।
