ডানকুনিতে গ্রেফতার বাংলাদেশী নাগরিক

0
195
ছবি সৌজন্যে : নিজস্ব

ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও এদেশ ছেড়ে যাননি, সেই অভিযোগে এবার হুগলির ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশী নাগরিককে।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ডানকুনির মনোহরপুর থেকে গ্রেফতার করা হয়েছে মহম্মদ সাহাদত হোসেন নামে ওই ব্যক্তিকে। জানা গেছে, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা সাহাদত ২০২০ সালে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন। তিন মাসের সেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আর বাংলাদেশে ফিরে যায়নি। মনোহরপুরের একটি ভাড়া বাড়িতে থেকে দিন মজুরের কাজ করতে থাকেন তিনি।

সম্প্রতি ভারত-পাক সংঘাতের আবহে ভারতে বসবাসকারী পাক নাগরিকের দেশে ফেরানোর কথা বলেছিল স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের অবৈধ বাংলাদেশীদেরও ধরপাকড় শুরু করে দেয় প্রশাসন।