গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National কলকাতায় জাল নথি, কর্নাটকে গ্রেফতার ৬ বাংলাদেশি

    কলকাতায় জাল নথি, কর্নাটকে গ্রেফতার ৬ বাংলাদেশি

    0
    95
    Fake documents in Kolkata, 6 Bangladeshis arrested in Karnataka
    Fake documents in Kolkata, 6 Bangladeshis arrested in Karnataka
    কলকাতায় জাল আধার কার্ড তৈরি করে কর্নাটকে অনুপ্রবেশকারী ৬ বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ। কর্নাটক পুলিশের দাবি, ধৃতেরা কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন। এরপর কলকাতায় ঘাঁটি গাড়েন তাঁরা।
    জাল আধার কার্ড ও অন্যান্য নথি তৈরি করে দেশের নানা শহরে কাজের জন্য ঘুরে বেড়িয়েছেন ওই ছয় বাংলাদেশের নাগরিক। কিছুদিন আগে কাজের খোঁজে কর্নাটকের চিত্রদুর্গে পৌঁছন তাঁরা।কর্নাটক পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড, ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। জীবিকার আড়ালে অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, এই ঘটনায় আবারও সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, টহল চলাকালীন ওই ছয় বাংলাদেশি নাগরিকের গতিবিধি দেখে সন্দেহ জাগে পুলিশের। সেই সময় জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তাঁরা আসলে বাংলাদেশের নাগরিক। 
    ধৃত ছ’জনকে শেখ সইফুর রহমান, মহম্মদ সুমান হুসেন আলি, মজহারুল, আজিজুল শেখ, মহম্মদ শেখ সাকিব সিকদার এবং সানোয়ার হোসেন নামে চিহ্নিত করা গিয়েছে। তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। 
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল