পরীমণির প্রেমে হাবুডুবু গায়ক

0
176
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের নায়িকা পরীমণি বরাবরই ডাকাবুকো।তাঁর জীবনে কোনও রাখঢাক নেই। প্রেম হোক বা ডিভোর্স, সবেতেই তিনি খুল্লমখুল্লা। খোলা পাতার মতোই পরীমণি জীবন।

এবার ফের একবার অভিনেত্রী পরীমণির প্রেমের গুঞ্জন। অতীত ভুলে ভরা বসন্তে কি আবারও কাউকে মন দিয়ে বসলেন তিনি? শোনা যাচ্ছে, বাংলাদেশের এক জনপ্রিয় গায়ক নাকি প্রেমে হাবুডুবু খাচ্ছেন পরীর। আদালতেও সেই তরুণ গায়ককে দেখা গিয়েছে অভিনেত্রীর সঙ্গে। আবার সোশাল মিডিয়ায় আদুরে পোস্টে তিনি লিখেছেন, অন্য কোনও মেয়েকে এখন আর আমার ভালো লাগে না। এখন পরী শুধু আমার। তাহলে কি চতুর্থ বিয়ে হল বলে পরীমণির,ঢালিউডেএখন এই প্রশ্নই ঘুরছে। জানা গিয়েছে, পরীর এই মনের মানুষের নাম,শেখ সাদীউল্লেখ্য কয়েকদিন আগেই এক ব্যবসায়ীকে মারধর ও হত্যার হুমকি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে।কিন্তু ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান পরী। তাঁর জামিন মঞ্জুরও হয়। জানা গিয়েছে,পরীমণির মামলায় জামিনদার হয়েছেন সাদী। কোর্টেও নাকি অভিনেত্রীর সঙ্গে দেখা গিয়েছে তাঁকে।এই গুঞ্জনের মাঝেই জল্পনা উসকে সাদী ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন,অন্য কোনও মেয়েকে এখন আর তাঁর ভালো লাগে না। এখন পরী শুধু তাঁর।সাদীর এই পোস্টে আবার মন্তব্যও করেছেন বাংলাদেশের নায়িকা পরীমণি। দরজার আড়াল থেকে উঁকি দেওয়া একটি পুতুলের ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ওহ। দুজনের এই আদুরে কথোপকথন দেখে নেটিজেনরা বলছেন,প্রেম দিবসের আগে নিজের মনের ইচ্ছা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক সাদী। জানিয়েছেন, তিনিই পরীমনির একমাত্র যোগ্য।যদিও এই বিষয়ে, পরীর সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়ে গায়ক সাদী জানিয়েছেন,ওরকম সিরিয়াস কিছু ভেবে দেন নি।

কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে, ভাবতেও পারেন নি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাববেন।বলেছেন,নায়িকা পরীমণি,সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছু নয়।