
আট মাস আগেই নেশামুক্তিকেন্দ্র থেকে বেরিয়ে অপহরণ এবং যৌন হেনস্থার অভিযোগে নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানার পুলিশ।
জানা যাচ্ছে, সোমবার মধ্যরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, জাতীয় জরুরি সেবা নম্বর ১৯৯-এ একটি ফোন আসে। তারপরই পুলিশ গিয়ে ডেমরার সারুলিয়ার আমতলার নোবেলের বাড়ি থেকে এক মহিলাকে উদ্ধার করে। সে রাতেই নোবেলের বিরুদ্ধে মামলা করেন ওই মহিলা। গ্রেফতার করা হয় গায়ককে।
