বাংলাদেশি সন্দেহে ওড়িশায় পিটিয়ে খুন, দেহ ফিরল সুতিতে

0
261
ছবি সৌজন্যে : নিজস্ব

বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত জুয়েল রানার দেহ ফিরেছে মুর্শিদাবাদের সুতিতে। জুয়েলের দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার।

গ্রামবাসীও জুয়েলকে শেষ দেখা দেখতে হাজির হয়েছিলেন। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে সুতি থানায় অভিযোগ জানানো হয়েছে। এদিকে পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে ওড়িশা পুলিশ। মৃত জুয়েলের মা জানিয়েছেন তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করতে ওড়িশায় গিয়েছিল। কিন্তু এমন পরিণতি হতে পারে তিনি কখনও ভাবেন নি।

অভিযোগ ১৯ বছরের জুয়েলকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে খুন করা হয়। আকির শেখ, পলাশ শেখ নামে ২ জন আহত হন। তাঁরা হাসপাতালে চিৎিসাধীন রয়েছেন।