পহেলগাঁওকাণ্ডের নিন্দায় বাংলাদেশিরাও

0
161
ছবি সৌজন্যে : নিজস্ব

পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার নিন্দা করেছেন ভারতে আসা বাংলাদেশের নাগরিকরা। ক্যানসারের চিকিৎসা করাতে এপারে এসেছেন বাংলাদেশের নাগরিক রহিমা খাতুন।

তিনি পহেলগাঁওয়ে বেছে বেছে হত্যাকাণ্ডের নিন্দায় সরব হয়েছেন। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার তিন ঘণ্টার মধ্যে শনিবার ফের হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে রবিবার কৃষ্ণগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন বিধায়ক আশিস বিশ্বাস।

কথা বলেন বাংলাদেশ থেকে এদেশে চিকিৎসা করতে আসা নাগরিকদের সঙ্গে। আশিস বিশ্বাস জানিয়েছেন বাংলাদেশের নাগরিকরাও বলছেন পহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তাতে তাঁদের সমর্থন নেই।