পুলিশি তৎপরতা শুরু হলে শিবিরে ফিরবে বাংলাদেশ সেনা

0
231
Bangladesh army will return to the camp when the police action starts
Bangladesh army will return to the camp when the police action starts
জনবিক্ষোভের জেরে শেখ হাসিনার সরকারের পতন এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের শপথের পরেও বাংলাদেশের সেনা এখনও রাজপথ ছেড়ে শিবিরে ফেরেনি।
এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা পুরোদমে শুরু হলেই শিবিরে ফিরবে সেনা।খুব দ্রুত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। পুলিশ যখন আবার সুন্দর ভাবে তাদের কার্যকলাপ শুরু করবে, তখন তারা সেনানিবাসে ফিরে যাবেন।সেনাপ্রধান তাঁর এই বার্তার মাধ্যমে অভ্যুত্থানের আশঙ্কা নাকচ করতে চেয়েছেন বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। সেনাপ্রধান আইনশৃঙ্খলা রক্ষার উদ্দেশ্যে তৈরি অস্থায়ী ক্যাম্প পরিদর্শনের পরে বলেছেন, বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী নামানো হয়। ৫ অগস্ট এবং তার পরবর্তী সময় আরও একটু ভিন্ন।এখানে অনেক ধরনের অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় লুটপাট ও অগ্নিসংযোগ হয়েছে। পুলিশবাহিনীর উপরেও আক্রমণ হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।